1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ম্যাট লিপস্টিকের ভুল ব্যবহারে ঠোঁটের ক্ষতি, করণীয় কী - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:৩০|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

ম্যাট লিপস্টিকের ভুল ব্যবহারে ঠোঁটের ক্ষতি, করণীয় কী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬,
ম্যাট লিপস্টিকের ভুল ব্যবহারে ঠোঁটের ক্ষতি, করণীয় কী
ম্যাট লিপস্টিকের ভুল ব্যবহারে ঠোঁটের ক্ষতি, করণীয় কী

ম্যাট লিপস্টিকের ভুল ব্যবহারে ঠোঁটের ক্ষতি, করণীয় কী

লাইফস্টাইল
মেয়েদের সাজগোজের জনপ্রিয় প্রসাধন সামগ্রীর মধ্যে লিপস্টিক অন্যতম। এর মধ্যে ম্যাট লিপস্টিক বর্তমানে বিশেষ জনপ্রিয়। তবে সৌন্দর্য সচেতনদের অনেকেই সঠিক নিয়ম না মেনে ম্যাট লিপস্টিক ব্যবহার করেন, যার ফলে ঠোঁটে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ম্যাট লিপস্টিকের ফর্মুলায় তেল ও ময়েশ্চারের পরিমাণ তুলনামূলক কম থাকে। ফলে লিপস্টিক দীর্ঘক্ষণ ঠোঁটে টিকে থাকলেও ঠোঁট দ্রুত শুকিয়ে যায়। নিয়মিত যত্ন না নিলে ঠোঁট ফেটে যাওয়া, খোসা ওঠা এবং কালচে হয়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে।

ত্বক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব সমস্যা থেকে রক্ষা পেতে লিপ কেয়ার রুটিন অনুসরণ করা অত্যন্ত জরুরি। তাদের মতে, সপ্তাহে কমপক্ষে দুই দিন হালকা লিপ স্ক্রাব ব্যবহার করা উচিত। বাড়িতে চিনি ও মধু মিশিয়ে তৈরি স্ক্রাবও ভালো কাজ করে, যা ঠোঁটের মৃত চামড়া দূর করে এবং নরম রাখে।

স্ক্রাব করার পর লিপ বাম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ম্যাট লিপস্টিক ব্যবহারের আগেও লিপ বাম লাগানো উচিত। তবে বাম লাগানোর পর সঙ্গে সঙ্গে লিপস্টিক না দিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর সামান্য ভেজা কাপড় দিয়ে বাড়তি বাম মুছে নিয়ে লিপস্টিক দিলে ঠোঁট আর্দ্র থাকে, কিন্তু ম্যাট ফিনিশ নষ্ট হয় না।

এ ছাড়া ঠোঁটের সুস্থতার জন্য ভেতর থেকেও যত্ন প্রয়োজন। এজন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত চা-কফি গ্রহণ ও ধূমপান ঠোঁট শুষ্ক করে ফেলতে পারে, তাই এসব অভ্যাস কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, একেবারে ড্রাই ম্যাট লিপস্টিকের বদলে হাইড্রেটিং ম্যাট বা ক্রিমি ম্যাট ব্যবহার করলে ঠোঁট অতিরিক্ত শুষ্ক হওয়ার ঝুঁকি কমে।

সমগ্র বিবেচনায়, সৌন্দর্য বজায় রাখতে শুধু প্রসাধন ব্যবহারের ওপর জোর না দিয়ে নিয়মিত লিপ কেয়ার রুটিন অনুসরণ করাই ঠোঁট সুস্থ রাখার মূল উপায় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper