1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মোংলায় কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৯:৩০|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোংলায় কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
মোংলায় কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত
মোংলায় কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত

মোংলায় কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত

শেখ তাইজুল ইসলাম, মোংলা (প্রতিনিধি)

অকাল প্রয়াত কবি, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোংলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় কবির গ্রামের বাড়ি মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী, মোংলা নাগরিক সমাজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আয়োজনে শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। শিশুদের মাঝে মিষ্টি বিতরণও করা হয়।

এরপর বেলা ১০টায় হিমেল বরকতের বাসায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত, মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, কবির বাল্যবন্ধু জানে আলম বাবু এবং অন্যান্য স্থানীয় সমাজসেবক ও সাংস্কৃতিক নেতারা।

সভায় বক্তারা বলেন, হিমেল বরকত ছিলেন একাধারে অধ্যাপক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সাহিত্য গবেষক। মাত্র ৪৩ বছর বয়সে তিনি বাংলা সাহিত্যাংগনে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

ড. হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মিঠাখালিতে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি, নটরডেম কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি সম্পন্ন করেন এবং পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সালে শিক্ষকতা শুরু করেন এবং ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

হিমেল বরকতের উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে চোখে চৌদিকে, বৈশ্য বিদ্যালয় কাব্যগ্রন্থ, দশ মাতৃক দৃশ্যাবলী, প্রান্তস্বর ব্রাত্যভাবনা, গানের ঝরাপাতা, ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময়, আয়না, ছন্দ শেখার হাতেখড়ি ও শিশুতোষ গল্প মায়ের ভাষা এবং পেন্সিল ও রাবারের গল্প। এছাড়া তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা ও সম্পাদিত গ্রন্থেরও রচয়িতা।

ড. কবি হিমেল বরকত ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার বারডেম হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper