
জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঢাকার মুগদা থানার পুলিশ সোমবার (২ মার্চ) পূর্ব মানিক নগর ১১৮ তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলা থেকে ১ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আসামি মোঃ ইয়াসিন (২০), পিতা-মোঃ আব্দুল কাদের, মাতা-আয়েশা, স্থায়ী ঠিকানা – শেখের গাঁও, থানা-মেঘনা, জেলা কুমিল্লা। তার কাছ থেকে ১ কেজি গাজা উদ্ধার করা হয় এবং মুগদা থানায় হস্তান্তর করা হয়েছে। এজাহার দায়ের করা হয়েছে এবং মাদকদ্রব্যের উৎস নির্ণয়ের চেষ্টা চলছে।
মুগদা থানার এসআই মোঃ কাইয়ুম বাহাদুরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পুলিশের মতে, এলাকার মাদক ব্যবসা যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তাই থানা মাদক প্রতিরোধে নিয়মিত কঠোর অভিযান চালাচ্ছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, মাদকের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তি থাকলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।