
নিউজ ডেক্স, আমার সকাল ২৪
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জানান, ভারত বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করতে চায়।
সচিবালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রণয় ভার্মা। তিনি বলেন, “ভারত ও বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশ এমন ক্ষেত্রে সহযোগিতা করতে চায় যা উভয়ের জন্য লাভজনক হবে।”
ভার্মা আরও জানান, ভবিষ্যতে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।