1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বালাগঞ্জ-তাজপুর সড়কের বেহাল দশা: ৬৬৭ মিটারের নির্মাণ কাজ ৮ মাসেও শেষ হয়নি - আমার সকাল ২৪ |
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১১:১২|
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

বালাগঞ্জ-তাজপুর সড়কের বেহাল দশা: ৬৬৭ মিটারের নির্মাণ কাজ ৮ মাসেও শেষ হয়নি

সাইদুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
বালাগঞ্জ-তাজপুর সড়কের বেহাল দশা: ৬৬৭ মিটারের নির্মাণ কাজ ৮ মাসেও শেষ হয়নি
বালাগঞ্জ-তাজপুর সড়কের বেহাল দশা: ৬৬৭ মিটারের নির্মাণ কাজ ৮ মাসেও শেষ হয়নি

বালাগঞ্জ-তাজপুর সড়কের বেহাল দশা: ৬৬৭ মিটারের নির্মাণ কাজ ৮ মাসেও শেষ হয়নি

সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি: সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা প্রবেশদ্বার থেকে বালাগঞ্জ-তাজপুর (আকবর সেন্টারের সামন) পর্যন্ত মাত্র ৬৬৭ মিটার সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিনের। সড়কটির এমন দুর্দশা দেখার যেন কেউ নেই।

এই সড়কটি পূর্ব পৈলনপুর ইউনিয়নসহ রাধাকোনা, করচারপাড়, মোহাম্মদনগর ও উপজেলা কমপ্লেক্স এলাকার প্রায় অর্ধলাখ মানুষের একমাত্র যাতায়াত পথ। বিকল্প সড়ক না থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি কর্মচারীরা।

৮ মাসেও কাজ শেষ হয়নি

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কটির ৬৬৭ মিটার সংস্কারের জন্য প্রায় ৮৪ লাখ টাকার দরপত্র আহ্বান করে সিলেট জেলা এলজিইডি অফিস। প্যাকেজের অংশ হিসেবে চারটি কাজ যৌথভাবে পায় জুয়েল ইলেকট্রনিক্স এবং টাওয়ার এন্টারপ্রাইজ লিমিটেড।

গত বছরের এপ্রিলের শেষার্ধে কাজ শুরুর কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে অক্টোবরের প্রথম দিকে। সড়কের দুই পাশ ২ ফুট করে প্রশস্ত করা এবং দু’পাশে খাঁড়াইট বসানোর পর রহস্যজনক কারণে বাকি সব কাজ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় টানা ৮ মাস ধরে ভোগান্তিতে স্থানীয়রা।

ক্ষোভে ফুঁসছে জনতা

এলাকাবাসীর অভিযোগ—ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের গাফিলতিতে পরিস্থিতি এমন হয়েছে। শিক্ষার্থী কামরান, আবু সাঈদ, রাহুল ও পূজা বলেন—

“২০২২ সালের বন্যা ও মালবাহী বড় ট্রাকের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। কাজ শুরু হলেও ঠিকাদার লুকোচুরি করছে। কয়েকদিন কাজ করে আবার বন্ধ রাখে।”

টাওয়ার এন্টারপ্রাইজ লিমিটেড-এর সত্ত্বাধিকারী তোফায়েল চৌধুরীর কাছে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বক্তব্য

বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন—

“দীর্ঘদিন ধরে রাস্তাটি নিয়ে ভোগান্তি চলছে। করবে করছি বলে দীর্ঘসূত্রতা করছে ঠিকাদার। এই লুকোচুরি বন্ধ করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. মেহেদী হাসান বলেন—

“জনসাধারণের মতো আমরাও ভুক্তভোগী। তাই দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।”

সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান বলেন—

“কাজ না করলে টেন্ডার বাতিল করা হবে। কাজ ফেলে রাখার দিন শেষ। ইতোমধ্যে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরেকটি প্রকল্পেও অগ্রগতি নেই

প্রসঙ্গত, পূর্ব গৌরীপুর ইউনিয়নের ওসমানীগঞ্জ বাজার থেকে পশ্চিম গৌরীপুর ইউপি সড়ক নির্মাণের কাজও একই ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে। কিন্তু এলাকার দাবি—এ প্রকল্পেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper