
মোঃ শামিম, পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বাউফল পাবলিক মাঠে আয়োজিত সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দাঁড়িপাল্লা ও ধানের শীষ কোনো ইসলামিক দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা ইসলাম ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।”
সভায় আরও বক্তব্য রাখেন:
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার
হাবিবুর রহমান মিসবাহ
বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার
মাওলানা নুরুল আমিন
জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।