
মস্ত মিয়া, বিদেশ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ একটি অ্যাম্বুলেন্স জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার একটি টিম উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অ্যাম্বুলেন্স থেকে ২৮ (আঠাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
১. মোঃ সোহাগ (৩১)
পিতা: মৃত আনোয়ার হোসেন
মাতা: পারভীন বেগম
স্থায়ী ঠিকানা: শাওড়া, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর
বর্তমান ঠিকানা: পি.ডব্লিউ.ডি আগারগাঁও সুইপার কলোনী, থানা-শেরেবাংলা নগর, ডিএমপি, ঢাকা।
২. মোঃ শাহাজুল ইসলাম (৪৭)
পিতা: মৃত মোহাম্মদ আলী
মাতা: মৃত করিমন
স্থায়ী ঠিকানা: পশ্চিম বাবুখাঁ, থানা-রংপুর সদর, জেলা-রংপুর।
এ-সংক্রান্ত বিষয়ে বাঞ্ছারামপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।