
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২২৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ৯৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ৪০টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১০২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ৮টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯টি বাস, ১০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৮২টি মামলা হয়েছে।
এছাড়া অভিযানের সময় ৪৭৪টি যানবাহন ডাম্পিং এবং ২৭১টি যানবাহন রেকার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।