1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ছাতকে ইউএনও'র হস্তক্ষেপে রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:২২|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

ছাতকে ইউএনও’র হস্তক্ষেপে রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ২, ২০২৫,
ছাতকে ইউএনও'র হস্তক্ষেপে রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি
ছাতকে ইউএনও'র হস্তক্ষেপে রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি

ছাতকে ইউএনও’র হস্তক্ষেপে রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক

দেশের সাধারণ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সরকারি সিদ্ধান্ত ও বরাদ্দের সঠিক বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রকৃত সেবায় নিজেদের নিয়োজিত রাখাই তাঁদের মূল দায়িত্ব। বর্তমান সরকারের অধীনে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে।

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সরকারি কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ছাতক পৌরসভার বিভিন্ন কার্যক্রমও দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম। অফিস সময়ের পরেও তিনি শান্ত ও মানবিক মনোভাব নিয়ে উপজেলাবাসীকে সেবা প্রদান করছেন। তার সুদক্ষ ব্যবস্থাপনায় হাট-বাজার ইজারা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপের ফলে সরকারের রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মাত্র চার মাসের মধ্যেই তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন।

স্বচ্ছ প্রশাসন ও জনসেবা নিশ্চিতকরণ

মোঃ তরিকুল ইসলাম দালালমুক্ত উপজেলা চত্বর নিশ্চিত করে, আগত নাগরিকদের হাসিমুখে সেবা প্রদান করছেন। তার যোগদানের পর থেকে উপজেলা পরিষদ ও পৌর প্রশাসনের কার্যক্রমে এসেছে গতি ও স্বচ্ছতা। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কাজে শৃঙ্খলা ও গতিশীলতা ফিরে এসেছে, কমেছে জনভোগান্তি এবং বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।

তিনি কাবিটা, কাবিখা, টিআর, এডিপিসহ সরকারি বরাদ্দের তালিকা ও তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছেন, যাতে সাংবাদিক ও সাধারণ জনগণ সহজেই তদারকি করতে পারেন।

উন্নত ছাতক গঠনে কার্যকরী ভূমিকা

উপজেলাকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে উপজেলায় খেলার মাঠ, পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি, মিলনায়তন ও পাবলিক লাইব্রেরি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন।

৩৫তম বিসিএস ক্যাডার মোঃ তরিকুল ইসলাম ২০২৪ সালের ১১ নভেম্বর ছাতকে যোগদান করেন। তারপর থেকেই তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, হাট-বাজার ইজারা মূল্য দ্বিগুণ করে প্রায় ৪ কোটি টাকার রাজস্ব বৃদ্ধি, সরকারি খাসজমি উদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অবৈধ ফুটপাত উচ্ছেদ এবং সাধারণ জনগণের সরকারি সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা

উপজেলায় শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন ইউএনও মোঃ তরিকুল ইসলাম। তিনি নিয়মিত বিভিন্ন সরকারি প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পরিদর্শন করে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন। শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় দক্ষ করে তুলতে তিনি পৌরসভার উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা চালু করেছেন।

উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় গভীর নলকূপ স্থাপনের কার্যক্রম বাস্তবায়ন করছেন।

রমজানে বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

মাহে রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা করতে না পারে, সেজন্য তিনি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। গত শুক্রবার সকাল থেকে বাজার নিয়ন্ত্রণে তিনি বিশেষ অভিযান পরিচালনা করেন।

জনবান্ধব এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকাণ্ডে উপজেলার সৎ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper