1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চিলা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত: দলকে সুসংগঠিত করার প্রত্যয় - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:৫৩|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

চিলা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত: দলকে সুসংগঠিত করার প্রত্যয়

শেখ তাইজুল ইসলাম,
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
চিলা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত: দলকে সুসংগঠিত করার প্রত্যয়

চিলা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত: দলকে সুসংগঠিত করার প্রত্যয়

শেখ তাইজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি (মোংলা)

মোংলা উপজেলার চিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ জালাল মোসাল্লী
এ সময় ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য, ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ঝংকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. পলাশ, এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ নাসির মোসাল্লী

সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করা জরুরি। দলীয় মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব।
তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

প্রধান অতিথি আবু হোসেন পনি তার বক্তব্যে বলেন,

“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে আরও সুসংগঠিত হতে হবে। চিলা ইউনিয়ন বিএনপি এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করলে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় আসবেই।”

সভাপতি মোঃ ফারুক হাওলাদার বলেন,

আমরা তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। প্রতিটি ওয়ার্ড ও গ্রামে বিএনপিকে সক্রিয় করতে হবে। কর্মীদের ঐক্যই আমাদের মূল শক্তি।”

এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজল খান জানান,

“খুব অল্প সময়ের মধ্যেই চিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক আয়োজনের মাধ্যমে দলকে আরও গতিশীল ও সংগঠিত করা হবে।”

সভায় চিলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দলীয় ঐক্য ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper