1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:২৬|
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত, আতঙ্কিত হবার কোনো কারণ নেই—এমপি দিপু সুন্দরবনে বনদস্যু দমনে জোরালো অভিযান ঘোষণা পারিবারিক বিরোধের জেরে কুরআন অবমাননার অভিযোগ, যুবক আটক ব্রাহ্মণবাড়িয়া বাসির দাবি: ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে কমিউটার ট্রেন চালু হোক পীরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত আখাউড়ায় ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় যুবককে এক বছরের কারাদণ্ড দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আর নেই নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে ইসমাইল হোসেন খান মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান মামুনকে দেখতে চায় এলাকাবাসী বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ নান্দিনায় ব্রহ্মপুত্র সেতুর জমি দখলমুক্ত: জেলা প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ ফুয়েলের দাম দ্বিগুণ: এশিয়ায় বাড়ছে বিমান ভাড়া, ফ্লাইটে বড় পরিবর্তন আরও বাড়ল স্বর্ণের দাম ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ডিপোতে আগুন ইরাকের বাগদাদে মার্কিন সাংবাদিককে অপহরণ লক্ষ্মীপুরে সাবেক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা চৌমুহনীতে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে অভিযান, ৩টিতে জরিমানা আশুগঞ্জ টোলপ্লাজায় প্রাইভেটকারে মাদক বহন; গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার সুন্দরবনে দুঃসাহসিক অভিযান, জিম্মি জেলে উদ্ধার বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবুল কালাম, সম্পাদক জাফর নির্বাচিত ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন সালথায় ইজিবাইক-নসিমন সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩ বগুড়ায় অবৈধ কারখানায় নকল সিগারেট তৈরি, ডিবির অভিযানে গ্রেফতার ৩ বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবনের অপরাধে দুইজন গ্রেফতার, কারাদণ্ড প্রদান হবিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আহমেদ আলী মুকিব মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ বিষয়ে জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শেরপুর-৩: ধানের শীষ প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা চিকিৎসার অভাবে সংকটে আঁখি, এগিয়ে এলো উপজেলা প্রশাসন বগুড়ার নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের কোটি টাকার অনিয়মের অভিযোগ সিংড়ায় তেল মজুদ: মুদি ব্যবসায়ীকে জরিমানা ১ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম (জাহিদ)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম (জাহিদ)
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত পরিস্থিতি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করতে আপনাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে চাই—এ ক্ষেত্রে আপনাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কাম্য।”

তিনি আরও জানান, জেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং জনগুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিক নেতারা নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper