1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চরমোন্তাজে আগুনে পুড়ল খড়—বসতবাড়ি রক্ষা পেল অল্পের জন্য - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৪:৩১|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

চরমোন্তাজে আগুনে পুড়ল খড়—বসতবাড়ি রক্ষা পেল অল্পের জন্য

মোঃ মাসুদ মোল্লা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
চরমোন্তাজে আগুনে পুড়ল খড়—বসতবাড়ি রক্ষা পেল অল্পের জন্য
চরমোন্তাজে আগুনে পুড়ল খড়—বসতবাড়ি রক্ষা পেল অল্পের জন্য

চরমোন্তাজে আগুনে পুড়ল খড়—বসতবাড়ি রক্ষা পেল অল্পের জন্য

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি: মোঃ মাসুদ মোল্লা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ৪ নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে গেল খড়ের গাদা। এলাকাবাসীর তাৎক্ষণিক প্রচেষ্টায় অল্পের জন্য রক্ষা পেল বসতবাড়িসহ একাধিক স্থাপনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দেলোয়ার মিয়ার মাছের ঘেরে তরমুজ চাষের জমি প্রস্তুত করতে কাজ করছিলেন মোঃ বশির আকন। এসময় জমির আগাছা পরিষ্কারের জন্য আগুন দেওয়া হলে হঠাৎ প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের খড়ের গাদায়। মুহূর্তেই বিশাল গাদা খড় দাউদাউ করে জ্বলতে থাকে এবং ছাই হয়ে যায়।

আগুনের গতিপথে ছিল মোহাম্মদ আইয়ুব পল্লানের বসতঘরসহ নিকটবর্তী আরও কয়েকটি স্থাপনা। এতে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়। তবে খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢালা ও বালু নিক্ষেপসহ নানা উপায়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তাদের দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ক্ষতিগ্রস্তদের বরাতে জানা যায়, প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছিল। পরে সবাই মিলে প্রচেষ্টা চালানোর ফলে আগুন ছড়িয়ে পড়া বন্ধ হয়ে যায়।
ঘটনায় মিজানুর রহমান ফরাজির ধানের জমিও অল্পের জন্য আগুনের ক্ষতি থেকে রক্ষা পায়।

তবে কারও শারীরিক ক্ষতি না হলেও খড়ের গাদা পুড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা বলেন, জমি আবাদ বা ঝোপঝাড় পরিষ্কারের সময় আগুন ব্যবহারে আরও সতর্কতা প্রয়োজন। আগুন নিয়ন্ত্রণে নিরাপদ ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও তারা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper