1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গজারিয়ায় আ.লীগ–ছাত্রলীগের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৮:০৭|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গজারিয়ায় আ.লীগ–ছাত্রলীগের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

মোঃ দুলাল সরকার
  • আপলোডের সময় : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,

গজারিয়ায় আ.লীগ–ছাত্রলীগের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

মোঃ দুলাল সরকার:
মুন্সিগঞ্জের গজারিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের সম্ভাব্য নাশকতা ও অরাজকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে গজারিয়া থানা পুলিশ।

আগামীকাল ১৩ নভেম্বর ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি প্রতিটি টিমকে পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা ছড়িয়ে না পড়ে।

মুন্সিগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদের তত্ত্বাবধানে পুরো এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ওসি আনোয়ার আলম আজাদ বলেন,
“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে পুলিশ সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পয়েন্টভিত্তিকভাবে দায়িত্ব পালন করছে। আমাদের লক্ষ্য—যেকোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা প্রতিরোধ করা।”

তিনি আরও জানান, বাউশিয়া, ভবেরচর, টেংগারচর, জামালদীসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে রয়েছে মোবাইল টহল টিম ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা।

পুলিশের এসব প্রস্তুতিতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর ভাষায়—আগের মতো ভীতিকর পরিবেশ নেই; বরং নিরাপত্তা জোরদার থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন,
“নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কেউ যদি নাশকতা সৃষ্টির চেষ্টা করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) মাঠে কাজ করছে। প্রশাসন জানিয়েছে—নাশকতার আশঙ্কা পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper