1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আদমদীঘিতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে মারধরের অভিযোগ - আমার সকাল ২৪ |
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১২:১৮|
ব্রেকিং নিউজ:
“শিবচরে বিএনপি প্রার্থীর পাশে আওয়ামী লীগের নেতাকর্মী” খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ঢাকা ওয়াসার পাইপলাইন কাজ চলমান সিলেটের জকিগঞ্জ হাওর থেকে উদ্ধার আগুনে পোড়া মরদেহ, নিহত বোরহান উদ্দিন শফি ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে ঠেকাতে প্রথম বিএনপি শুরু করেছিলেন ফখরুল ভোটের রাজনীতিতে মজিদ বনাম ডাঃ বাবু নবাবগঞ্জে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সন্ত্রাসমুক্ত রামপাল–মংলাই আমার লক্ষ্য: ড. ফরিদুল আদমদীঘিতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে মারধরের অভিযোগ দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প বেতাগীতে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কর্মচারীদের পাশে ডা. সুলতান আহমদ নওগাঁর আত্রাইয়ে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে সরকারি কর্মচারীদের ৩ দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঝিনাইগাতীতে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শনে মহাপরিচালক র‌্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা পাহাড়ে ৮ ভাষায় বিএনপির ৩১ দফা প্রচারণা নিষিদ্ধ এলাকায় মাছ ধরায় সুন্দরবনে তিন জেলে গ্রেপ্তার শেরপুর-৩: বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন লালমনিরহাটে লিখিত ও ভাইভা অমিল, ৩ পরীক্ষার্থী থানায় সোপর্দ ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থী মজনুর জনসভা: উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি শিবচরে বিএনপির মাধ্যমে আ’লীগের পুনর্বাসনের অভিযোগ গণঅধিকার প্রার্থীর আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: যশোরে তারেক রহমান শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই: পীর সাহেব চরমোনাই জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন, কুইজ প্রতিযোগিতার আয়োজন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ডে ভোটের গাড়ি নিজ গ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা ধুনটে বগুড়া-৫ আসনের হাতপাখার প্রার্থী মাহমুদুর রহমানের পথসভা ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচ বছর জনগণের সেবা করা সম্ভব হবে :মোশাররফ হোসেন উলিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি কৌশলে লিখে নেওয়ার অভিযোগ দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে বিএনপি প্রার্থী আলিমের পথসভা নোয়াখালী-০১ আসনে পীরসাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বিশাল জনসভা ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম কমল, ২২ ক্যারেটের প্রতি ভরি ২,৪৫,৭৬০ টাকা এলপিজির দাম আরও বাড়ল ফেব্রুয়ারি মাসে নওগাঁর আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ তুলসি নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত শুরু চবি মেধাবী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শালিখায় শেষকৃত্য সম্পন্ন ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ মাইক্রোবাস

আদমদীঘিতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে মারধরের অভিযোগ

মো. রবিউল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,
আদমদীঘিতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে মারধরের অভিযোগ
আদমদীঘিতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে মারধরের অভিযোগ

আদমদীঘিতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থককে মারধরের অভিযোগ

মো. রবিউল ইসলাম | স্টাফ রিপোর্টার

বগুড়ার আদমদীঘিতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ক্যাম্প থেকে ফেরার পথে আলাউদ্দিন নামে এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে আলাউদ্দিন ধানের শীষের সমর্থক রুবেল ও সেতুসহ অজ্ঞাত আরও তিনজনকে অভিযুক্ত করেন। তবে অভিযুক্ত রুবেল অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহেরের পক্ষে কাজ করছিলেন আলাউদ্দিন। তিনি উপজেলার নসরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং রেলওয়ের অবসরপ্রাপ্ত ওয়ার্কসপ মিস্ত্রি।

সোমবার রাত আনুমানিক ৮টার দিকে নসরতপুর বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আলোচনায় অংশ নেওয়ার সময় স্ত্রীর ফোন পেয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ির গেটের কাছে পৌঁছালে কয়েকজন ব্যক্তি গাছের ডাল দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তার চিৎকারে স্ত্রী এগিয়ে এলে রুবেল ও সেতু নামে দুইজনকে শনাক্ত করতে পারেন বলে দাবি করেন আলাউদ্দিন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে জানতে চাইলে ধানের শীষের সমর্থক রুবেল হোসেন বলেন, “এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আলাউদ্দিন আসলে আওয়ামী লীগের সমর্থক। আমাদের হেনস্তা করতে এবং গ্রামে ধানের শীষের পক্ষে ভোট চাইতে বাধা দিতেই মিথ্যা অভিযোগ করা হয়েছে।”

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, “এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper