৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন, কমিশনের সংবাদ সম্মেলন

  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন, কমিশনের সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন, কমিশনের সংবাদ সম্মেলন

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

আগামী ৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণের প্রস্তুতি চলছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। অন্য কমিশনাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ মাহিন এবং কমিশনের সদস্য সচিব ও ইউনিট লেভেল অফিসার বৃন্দাবন চন্দ্র মন্ডল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নির্বাচন উপলক্ষে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন-২০২৬।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, আলহাজ্ব মোহাম্মদ মাহিন এবং সদস্য সচিব বৃন্দাবন চন্দ্র মন্ডল বক্তব্য দেন।

সভায় জানানো হয়, দীর্ঘ কয়েক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে ইউনিটের সদস্যরা দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। একই সঙ্গে সদস্যদের সঙ্গে ইউনিটের যোগাযোগও কমে যায়। অনেক সদস্য তাদের আজীবন সদস্যপদের ক্রমিক নম্বরও ভুলে গেছেন। দীর্ঘ বিরতির পর এবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানান কমিশনের সদস্যরা।

নির্বাচন কমিশন জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটে বর্তমানে ৯ হাজার ৬৮৬ জন আজীবন সদস্য এবং ১ হাজার ৩০০ জন বার্ষিক সদস্য রয়েছেন। এর মধ্যে প্রায় ২ হাজার সদস্যের তথ্য হালনাগাদ করা হয়েছে। ইউনিটের সকল আজীবন ও বার্ষিক সদস্য ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হতে পারবেন।

তফসিল অনুযায়ী, ২৩ আগস্ট সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপত্তি নিষ্পত্তি করা হবে। ২৫ আগস্ট সকাল ১০টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২৬ ও ২৭ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিট কার্যালয় থেকে মনোনয়নপত্র সরবরাহ করা হবে। ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল এবং ২৯ আগস্ট একই সময়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ৩০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা নিষ্পত্তি করা হবে। ৩১ আগস্ট সকাল ১০টায় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় জানানো হয়, নির্বাচনে একজন ভোটার ভাইস চেয়ারম্যান পদে একজন, সেক্রেটারি পদে একজন এবং সদস্য পদে পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে একাধিক প্রার্থীকে ভোট দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যালট বাতিল বলে গণ্য হবে। একইভাবে সদস্য পদে পাঁচজনের কম বা বেশি প্রার্থীকে ভোট দেওয়া হলেও ব্যালট বাতিল হবে।

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত