৪০ কেজি ওজনের ট্রফি জিতে আলোচনায় রিয়াল মাদ্রিদ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, August 13, 2026,
৪০ কেজি ওজনের ট্রফি জিতে আলোচনায় রিয়াল মাদ্রিদ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
৪০ কেজি ওজনের ট্রফি জিতে আলোচনায় রিয়াল মাদ্রিদ

৪০ কেজি ওজনের ট্রফি জিতে আলোচনায় রিয়াল মাদ্রিদ

শিরোপা জয়ের পর ট্রফি উঁচিয়ে ধরতে গিয়ে খেলোয়াড়দের ঘাম ঝরেছে—এমন ঘটনা ফুটবলে খুব একটা দেখা যায় না। তবে এবার ঠিক সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কারণ তারা জিতেছে এমন একটি ট্রফি, যার ওজন প্রায় ৪০ কেজি।

দেপোর্তিভো লা করুনার ঘরের মাঠ রিয়াজোরে স্বাগতিক দলকে ১-০ গোলে হারিয়ে ১০ম বারের মতো তেরেসা হেরেরা ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জয় নিশ্চিত করার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফিটি উঁচিয়ে ধরাই হয়ে ওঠে সবচেয়ে কঠিন কাজ।

দৌলতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ দৌলতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ইউক্রেনভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম Tribuna.com জানিয়েছে, টুর্নামেন্টের ঐতিহ্য অনুযায়ী বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় লা করুনার ঐতিহাসিক ‘তোরে দে হারকিউলিস’ (Tower of Hercules) বাতিঘরের আদলে তৈরি আইকনিক ট্রফি, যা ১৯৭০ সাল থেকে ব্যবহার হয়ে আসছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিশাল আকৃতির রুপালি ট্রফিটির ওজন প্রায় ৪০ কেজি। ফলে এটি তুলতেই বেশ বেগ পেতে হয়েছে রিয়াল মাদ্রিদের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে এবং গোলরক্ষক আন্দ্রে লুনিনকে। দুজন মিলে ট্রফিটি উঁচিয়ে ধরার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোনা ও রুপার প্রলেপযুক্ত ‘তোরে দে হারকিউলিস’ ট্রফিটি স্প্যানিশ ফুটবলের অন্যতম স্বতন্ত্র ও ঐতিহ্যবাহী পুরস্কার হিসেবে পরিচিত। তেরেসা হেরেরা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল দেপোর্তিভো লা করুনা, যারা এ শিরোপা জিতেছে ২৬ বার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত