৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে প্রিমিয়ার লিগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে চেলসি। সোমবার রাতে ক্রাভেন কটেজে উত্তেজনাপূর্ণ লন্ডন ডার্বিতে ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ব্লুজরা। জয়ের পথে চেলসির হয়ে গোল করেছেন জোয়াও পেদ্রো, মরগান রজার্স ও কোল পালমার।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেলসি। মাত্র ৩১ সেকেন্ডে কোল পালমারের পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। প্রিমিয়ার লিগ নামকরণের পর উদ্বোধনী রাউন্ডে এটি দ্রুততম গোলের রেকর্ড।
চোট কাটিয়ে মাঠে ফেরা কোল পালমারও এদিন ছিলেন দুর্দান্ত। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেওয়ার পর যেভাবে দলটির আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন, এ ম্যাচে আবারও তার পুরোনো ছন্দের ঝলক দেখা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
প্রথমার্ধে জোশ কিংয়ের গোলে সমতায় ফেরে ফুলহ্যাম। তবে বিরতির ঠিক আগে ৪১ মিনিটে চেলসিকে আবারও এগিয়ে দেন ক্লাবটির রেকর্ড সাইনিং মরগান রজার্স।
দ্বিতীয়ার্ধে জোয়াও পেদ্রোর পাস ধরে বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে গোল করেন পালমার। বার্নড লেনোর পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠিয়ে চেলসিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
এরপর ফুলহ্যামের গনজালো গার্সিয়া একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আশা জাগান। শেষদিকে স্বাগতিকরা চাপও তৈরি করে। তবে চেলসির আক্রমণ সামলাতে পারেনি ফুলহ্যাম। ম্যাচে ১৮টি শট নেয় চেলসি, যার ছয়টি ছিল লক্ষ্যে।
গত মৌসুমে চেলসি ১০ম স্থানে শেষ করায় পালমারের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের হতাশা ছিল। তবে নতুন মৌসুমের শুরুতেই তার দুর্দান্ত পারফরম্যান্সে আবারও উচ্ছ্বসিত হয়ে উঠেছে স্ট্যামফোর্ড ব্রিজের সমর্থকেরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেলসি কোচ জাবি আলোনসো বলেন, দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ঘিরেই ভবিষ্যতের দল গড়ে তুলতে চান তিনি। তাদের আরও দায়িত্ব নিয়ে সতীর্থদের অনুপ্রাণিত করার আহ্বানও জানিয়েছেন স্প্যানিশ এই কোচ।