৩০ আগস্ট মহাকাশে যাচ্ছে নাসার নতুন টেলিস্কোপ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
৩০ আগস্ট মহাকাশে যাচ্ছে নাসার নতুন টেলিস্কোপ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
৩০ আগস্ট মহাকাশে যাচ্ছে নাসার নতুন টেলিস্কোপ

৩০ আগস্ট মহাকাশে যাচ্ছে নাসার নতুন টেলিস্কোপ

মহাবিশ্বের রহস্য উন্মোচনে নতুন মিশনে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। সব প্রস্তুতি শেষে টেলিস্কোপটি উৎক্ষেপণের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আগামী ৩০ আগস্ট এটি মহাকাশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৬ মিনিটের পর উৎক্ষেপণ হতে পারে।

স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে টেলিস্কোপটি উৎক্ষেপণ করা হবে।

বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্সডেইলি ডটকম সোমবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (২১ আগস্ট) নাসা, রোমান টেলিস্কোপ প্রকল্পের দল এবং স্পেসএক্সের কর্মকর্তারা ফ্লোরিডায় গুরুত্বপূর্ণ ‘ফ্লাইট রেডিনেস রিভিউ’ সম্পন্ন করেন। এতে মহাকাশযান, রকেট, উৎক্ষেপণস্থলসহ পুরো মিশনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

রোমান টেলিস্কোপকে নাসার নতুন প্রজন্মের মহাকাশ পর্যবেক্ষণযন্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি একই সময়ে আকাশের বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে পারবে। এর মাধ্যমে মহাবিশ্ব কীভাবে বিবর্তিত হয়েছে, কেন এটি ক্রমেই প্রসারিত হচ্ছে এবং মহাবিশ্বের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া সৌরজগতের বাইরের গ্রহ বা এক্সোপ্ল্যানেট নিয়েও গবেষণা করবে টেলিস্কোপটি। দূরবর্তী এসব গ্রহ সম্পর্কে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোমান টেলিস্কোপের অন্যতম বিশেষত্ব হলো, এটি একই সময়ে আকাশের বড় একটি অংশ পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। ফলে মহাবিশ্বের গঠন ও পরিবর্তন সম্পর্কে আগের তুলনায় আরও বিস্তৃত তথ্য সংগ্রহ করা সম্ভব হতে পারে।

নাসার আশা, এই মিশন মহাবিশ্বের ইতিহাস ও বিবর্তন বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি দূরবর্তী নক্ষত্র ও গ্রহ সম্পর্কে মানুষের জ্ঞানও আরও সমৃদ্ধ হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত