২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, August 7, 2026,
২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্প্যানিশ ক্লাবটি আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের ঘোষণা দেয়।

একদিন আগে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে রিয়াল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে ক্লাব আগের তুলনায় উন্নত আর্থিক প্রস্তাব দিলে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়। প্রায় এক বছরের বেশি সময় ধরে আলোচনায় অচলাবস্থা থাকায় ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, “রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়ুস জুনিয়র খেলোয়াড়টির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এর ফলে তিনি ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে থাকবেন।”

বিবৃতিতে ক্লাবটির হয়ে ভিনিসিয়ুসের অবদানের কথাও তুলে ধরা হয়। ২০১৮ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দেন তিনি। এরপর আট মৌসুমে রিয়ালের জার্সিতে ৩৭৫টি ম্যাচ খেলে ১২৮টি গোল করেছেন এবং জিতেছেন ১৪টি শিরোপা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তার অর্জনের মধ্যে রয়েছে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপারকোপা। রিয়ালের মতে, এই সাফল্যগুলোতে ভিনিসিয়ুসের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, “নিজের নৈপুণ্য, অ্যাসিস্ট এবং গোলের মাধ্যমে ভিনিসিয়ুস দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছে। রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন সে।”

ইএসপিএনের তথ্য অনুযায়ী, নতুন চুক্তি না হলে চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে বিক্রির বিষয়টি বিবেচনা করেছিল রিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালও তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল।

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষে ছুটি কাটিয়ে গত সোমবার ভালদেবেবাসে অনুশীলনে ফেরেন ভিনিসিয়ুস। বুধবার তার এজেন্ট ফ্রেদেরিকো পেনা ও উপদেষ্টা তাতা সোয়ারেস রিয়ালের মহাপরিচালক হোসে অ্যাঞ্জেল সানচেস এবং প্রধান স্কাউট জুনি কালাফাতের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরই চুক্তি নবায়নের পথ সুগম হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত