২০২৮ যুব বিশ্বকাপ লক্ষ্য, রাজশাহীতে ৩০ ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের নতুন ক্যাম্প
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Friday, August 7, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
২০২৮ যুব বিশ্বকাপ লক্ষ্য, রাজশাহীতে ৩০ ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের নতুন ক্যাম্প
২০২৮ যুব বিশ্বকাপ লক্ষ্য, রাজশাহীতে ৩০ ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের নতুন ক্যাম্প
বিশ্বকাপ পরবর্তী সময়ে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ২০২৮ সালের যুব বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এবার রাজশাহীতে শুরু হচ্ছে যুব দলের বিশেষ ক্যাম্প।
এর আগে ইয়ুথ ক্রিকেট লিগ শেষে খুলনায় ৪৫ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিল প্রাথমিক ট্রেনিং সেশন। এরপর নতুন কোচিং প্যানেল নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রধান কোচ হান্নান সরকারের অধীনে গত জুলাইয়ে বিকেএসপিতে অনুষ্ঠিত হয় ২১ দিনের ক্যাম্প।
সেই ধারাবাহিকতায় এবার বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে রাজশাহীতে শুরু হয়েছে নতুন ক্যাম্প। এই ক্যাম্পে ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন, ম্যাচ পরিস্থিতি অনুশীলন এবং ম্যাচ প্র্যাকটিসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাজশাহীর এই ক্যাম্পে অংশ নিচ্ছেন ৩০ জন যুব ক্রিকেটার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই খেলোয়াড়দের ঘাটতি চিহ্নিত করে উন্নতির জন্য কাজ করবেন কোচরা। ২০২৮ যুব বিশ্বকাপে শক্তিশালী দল গড়ার লক্ষ্যেই ধাপে ধাপে ক্রিকেটারদের প্রস্তুত করা হচ্ছে।
অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হান্নান সরকারের সঙ্গে ক্যাম্পে দায়িত্ব পালন করবেন পেস বোলিং কোচ ডলার মাহমুদ, ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম ও মুরাদ খান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, এই ক্যাম্পের মাধ্যমে ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময় ক্রিকেটার তৈরি করার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে।