১৫ বিজিবির বিশেষ অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

১৫ বিজিবির বিশেষ অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার
লালমনিরহাট বিশেষ প্রতিনিধি: মো. রেজাউল করিম
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, দিঘলটারী বিওপির আওতাধীন আদিতমারী উপজেলার ডিগ্রির চর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।









