হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

শাহনেওয়াজ হোসেন রাহাত | লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপিকে হুমকি বা হুংকার না দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত আনন্দ র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপিকে হুংকার দেবেন না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল ও তারেক রহমানের দল। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আন্দোলন-সংগ্রাম করে রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাফলং চা বাগানে চা শ্রমিকদের মাঝে মন্ত্রীর উপহার বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাফলং চা বাগানে চা শ্রমিকদের মাঝে মন্ত্রীর উপহার বিতরণ

১১ দলীয় ঐক্যের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, ওই কর্মসূচিতে জনগণের সাড়া পাওয়া যায়নি। জনগণ কর্মসূচিটি গ্রহণ করলে ব্যাপক অংশগ্রহণ দেখা যেত বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই আন্দোলন শুরু করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে এ্যানি বলেন, উসকানিমূলক বক্তব্য ও কর্মসূচি জনগণ পছন্দ করে না। তিনি আরও বলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নিয়ে কোনো কর্মসূচি সফল করা যায় না।

এ সময় জামায়াতে ইসলামীকে নিয়েও বিভিন্ন মন্তব্য করেন তিনি। দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে এ্যানি বলেন, তাদের কর্মকাণ্ড দেশের ও সমাজের জন্য ক্ষতিকর বলে তিনি মনে করেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত