1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন সালথার চাষিরা - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:০৩|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন সালথার চাষিরা

মোঃ মেহেদী হাসান
  • আপলোডের সময় : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন সালথার চাষিরা
হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন সালথার চাষিরা

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন সালথার চাষিরা

মোঃ মেহেদী হাসান আমার সকাল ২৪

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

পাট ও পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের সালথা উপজেলায় চলছে পেঁয়াজ রোপণের মৌসুম। শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক–কৃষাণীরা। উপজেলার মোট আবাদি জমির প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ জমিতেই পেঁয়াজ চাষ হয়ে থাকে। এখানকার উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে হালি পেঁয়াজ রোপণ এবং মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রায় ৪০ হাজার পেঁয়াজ চাষি পরিবার। তবে কৃত্রিম সার সংকট, সারের মূল্যবৃদ্ধি, বীজ ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সালথা উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ১৪ হাজার ৯৫০ হেক্টর। গত মৌসুমে ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। চলতি মৌসুমে ১১ হাজার ২৪০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বছর লালতীর কিং, তাহেরপুরী, ফরিদপুরী, বারি-১, সুলতান, লালতীর হাইব্রিড, সম্রাট, ক্রস এস-৮০, রঙ্গিলা-৭সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে। দেশীয়ভাবে উৎপাদিত হাইব্রিড পেঁয়াজ বীজের চাহিদাও বেড়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

পেঁয়াজ চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিলারদের সিন্ডিকেটের কারণে কৃত্রিম সার সংকট সৃষ্টি হচ্ছে এবং বেশি দামে সার কিনতে হচ্ছে। পাশাপাশি বীজ ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারা মৌসুমের শুরুতে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা, বীজ ও সারের দাম কমানো এবং পেঁয়াজ চাষে প্রণোদনা ও স্বল্প সুদে কৃষিঋণ প্রদানের দাবি জানান।

চাষিরা আরও বলেন, মৌসুমের শেষ দিকে পেঁয়াজ মজুতদারদের হাতে চলে যাওয়ায় দাম বাড়লেও কৃষকরা এর সুফল পান না। পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকায় অনেক সময় পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পরিবহনের সময় হালি পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলনেও প্রভাব পড়ে। ফরিয়া ও ব্যাপারীদের হয়রানিতেও চাষিরা ক্ষুব্ধ।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার বলেন, পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কৃষি প্রণোদনার আওতায় চলতি মৌসুমে ৮০০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। প্রণোদনা বাড়ানো এবং পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper