1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন সালথার চাষিরা - আমার সকাল ২৪ |
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩২|
ব্রেকিং নিউজ:
ধামইরহাট সীমান্তে ‘পুশ-ইন’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক করেছে বিজিবি মাদারগঞ্জে যুবলীগ নেতা পাক্কীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল, পরে গ্রেপ্তার দেখাল পুলিশ বিশ্বকাপে মেসির হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, দাপুটে জয়ে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির, হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় জগন্নাথপুরে হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বনলতায় বর্ষা বরণ বিশ্বকাপের সেরা পারফরম্যান্সে আলোচনায় কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহো, মায়ের কষ্টের গল্প বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর: তারেক রহমান বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা: গ্রুপ পর্ব থেকে নকআউট—স্পেনের সঙ্গে সম্ভাব্য মহারণ রাতের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বৃষ্টির সম্ভাবনা তথ্যের জন্য মূলধারার গণমাধ্যম ছেড়ে সামাজিক মাধ্যমে ঝুঁকছে পাঠক: গবেষণা বিমানবন্দরে স্বামীকে বিদায় দিয়ে ফেরার পথে মাইক্রোবাস খালে, গৃহবধূ নিহত ভারতে ককরোচ জনতা পার্টির প্রধানকে চড়-থাপ্পড়, আটক ২ রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ওসি ও এক এসআই চাপাতির আঘাতে আহত হয়েছেন। ঢাকা-স্থ দৈনিক ভিত্তিক সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের চাকরি স্থায়ী করণের দাবিতে আগামী ১৯ জুন (শুক্রবার) জাতীয় শহীদ মিনারে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ধুনটের সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষায় মৎস্যজীবীদের মানববন্ধন ৪০ বছরের অপেক্ষার অবসান: স্পেনকে রুখে বিশ্বকাপের নায়ক কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা কটিয়াদীতে স্বজনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আল্লামা ক্বারি গিয়াস উদ্দিন সাহেব (খলিফায়ে ফুলতলী): এক নিবেদিতপ্রাণ দ্বীনি ব্যক্তিত্ব পীরগঞ্জে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন বিষয়ক আইজিএ প্রশিক্ষ কচুয়ায় ৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলালিংক ও টফির হাতে বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব, টফিতে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ আখাউড়ায় পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাশিয়ায় গিয়ে মাদারগঞ্জের দুই যুবক নিখোঁজ, ড্রোন হামলায় মৃত্যুর আশঙ্কায় পরিবার হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন, নতুন কমিটি গঠন পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে বিশেষ কল্যাণ সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত তানোরে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বিশ্বকাপে আজ স্পেন–কাবো ভার্দে: ফেবারিট স্পেনের সামনে ইতিহাস গড়ার মিশনে কাবো ভার্দে শ্রেণিকক্ষে ছুরিকাঘাত: নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ আগুনে পুড়ল ৮ ঘর, সহায়তায় এগিয়ে এলো চন্দনাইশ সমিতি রায়পুরের মীরগঞ্জ বাজারে “পল্লী মঙ্গল কর্মসূচী”র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৪৪৮ হিজরী নববর্ষে মাওলানা আব্দুল করিমের শুভেচ্ছা ও দোয়া রাজধানীর বেসরকারি হাসপাতালের সেবা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ: আস্থার সংকটে রোগী ও স্বজনরা ৬৮ বছর পর বিশ্বকাপে বিরল রেকর্ড: এক দিনে সব ম্যাচ ড্র মোরেলগঞ্জে ১১ লক্ষাধিক টাকার নকল সিগারেট জব্দ, মামলা দায়ের আখাউড়ার রাজাপুর আশ্রয়ণ প্রকল্পে অভিযান, ৪ কেজি গাঁজাসহ একজন আটক পেনশনের টাকা পাওয়ার আগেই মারা যাচ্ছেন ৩০ শতাংশ শিক্ষক আটোয়ারীতে হেরোইন ও ভারতীয় রুপি সহ একজন আটক আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন সালথার চাষিরা

মোঃ মেহেদী হাসান
  • আপলোডের সময় : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন সালথার চাষিরা
হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন সালথার চাষিরা

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন সালথার চাষিরা

মোঃ মেহেদী হাসান আমার সকাল ২৪

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

পাট ও পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের সালথা উপজেলায় চলছে পেঁয়াজ রোপণের মৌসুম। শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক–কৃষাণীরা। উপজেলার মোট আবাদি জমির প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ জমিতেই পেঁয়াজ চাষ হয়ে থাকে। এখানকার উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে হালি পেঁয়াজ রোপণ এবং মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রায় ৪০ হাজার পেঁয়াজ চাষি পরিবার। তবে কৃত্রিম সার সংকট, সারের মূল্যবৃদ্ধি, বীজ ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সালথা উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ১৪ হাজার ৯৫০ হেক্টর। গত মৌসুমে ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। চলতি মৌসুমে ১১ হাজার ২৪০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বছর লালতীর কিং, তাহেরপুরী, ফরিদপুরী, বারি-১, সুলতান, লালতীর হাইব্রিড, সম্রাট, ক্রস এস-৮০, রঙ্গিলা-৭সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে। দেশীয়ভাবে উৎপাদিত হাইব্রিড পেঁয়াজ বীজের চাহিদাও বেড়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

পেঁয়াজ চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিলারদের সিন্ডিকেটের কারণে কৃত্রিম সার সংকট সৃষ্টি হচ্ছে এবং বেশি দামে সার কিনতে হচ্ছে। পাশাপাশি বীজ ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারা মৌসুমের শুরুতে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা, বীজ ও সারের দাম কমানো এবং পেঁয়াজ চাষে প্রণোদনা ও স্বল্প সুদে কৃষিঋণ প্রদানের দাবি জানান।

চাষিরা আরও বলেন, মৌসুমের শেষ দিকে পেঁয়াজ মজুতদারদের হাতে চলে যাওয়ায় দাম বাড়লেও কৃষকরা এর সুফল পান না। পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকায় অনেক সময় পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পরিবহনের সময় হালি পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলনেও প্রভাব পড়ে। ফরিয়া ও ব্যাপারীদের হয়রানিতেও চাষিরা ক্ষুব্ধ।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার বলেন, পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কৃষি প্রণোদনার আওতায় চলতি মৌসুমে ৮০০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। প্রণোদনা বাড়ানো এবং পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper