1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হাবিপ্রবিতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৮:২৬|
ব্রেকিং নিউজ:
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার ভূমিমন্ত্রী: জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বগুড়ার সন্তান জি আর শহীদ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ কাহারোলে দেশের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখননের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে নতুন জেলা প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ ঢাকা মহানগরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলিম দৌলতপুরে খাল খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

হাবিপ্রবিতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

আল জোবায়ের
  • আপলোডের সময় : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
হাবিপ্রবিতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি
হাবিপ্রবিতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

হাবিপ্রবিতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

আল জোবায়ের, স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সম্প্রতি এক ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী দিপু রায় (আইডি: ১৮০৮২০২) সামাজিক যোগাযোগমাধ্যমে এক কথোপকথনের সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে। বিষয়টি দ্রুতই শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ক্ষোভে ফেটে পড়ে।

রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটি ঢাকা দিনাজপুর মহাসড়ক ও টিএসসি চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—“বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান”, “বিচার চাই, দোষীর ফাঁসি চাই” ইত্যাদি। বক্তৃতায় তারা বলেন, মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা কেবল ধর্মীয় অনুভূতিকে আঘাত করা নয়, বরং জাতীয় সংহতির জন্যও হুমকি। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত শিক্ষার্থীর সনদ বাতিল করতে হবে এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করতে হবে।

দিপু রায়ের বিরুদ্ধে কেবল ধর্মীয় অবমাননার অভিযোগই নয়; তার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণারও অভিযোগ রয়েছে। জানা গেছে, তিনি এক মুসলিম মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং তাকে ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেন। অভিযোগ অনুযায়ী, তিনি মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণও করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে এবং আদালতে মামলা করার পর ঠাকুরগাঁও জেলা পুলিশ গত ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে।

একপর্যায়ে ওই মেয়ের সঙ্গে কথোপকথনের সময়ই দিপু রায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন, যা শিক্ষার্থীদের ক্ষোভকে বহুগুণে বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত সমগ্র ক্যাম্পাস উত্তাল করে তোলে।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন,” দিপু রায় আমাদের মুসলিম উম্মাহর প্রাণের স্পন্দন হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তি করে যে জঘন্যতম অপরাধ করেছে তার বিচার আমরা চাই। বিগত সময়েও বিভিন্ন জন মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করেছে, কটুক্তি করার চেষ্টা করেছে। খতিয়ে দেখতে হবে তারা এই সাহস কোথায় পাচ্ছে। এই দিপু রায় একজন মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাকে ধর্ষণ করেছে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কটুক্তি করেছে। আমরা এই কুলাঙ্গারের ফাঁসি চাই। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তবে আন্দোলন কেবল হাবিপ্রবিতে সীমাবদ্ধ থাকবে না, বরং সারাদেশে ছড়িয়ে পড়বে। এমনকি তারা বলেন, “আমরা তখন আইন হাতে তুলতেও দ্বিধা করবো না।” মহানবী হযরত মুহাম্মদ (সা.) কেবল মুসলমানদের প্রিয় নেতা নন, তিনি মানবতার শিক্ষক। তাঁর সম্পর্কে কটূক্তি করা মানে কোটি কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করা। আমরা তা কখনো মানবো না। শিক্ষার্থীরা মনে করছেন, বিদ্যমান আইনে এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড হলেও এটি কোনোভাবেই যথাযথ নয়। তাদের ভাষ্য—“মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা একটি দৃষ্টান্তমূলক অপরাধ, এর শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।” তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, আইন সংস্কার করে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

পরবর্তীতে তারা প্রক্টর মাধ্যমে বিশ্ববিদ্যালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন। হাবিপ্রবি প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা বলেন, যতটুকু জেনেছি দিপু রায় ধর্ষণ মামলায় পুলিশ কর্তৃক গ্রেপ্তার আছে। আমাদের শিক্ষার্ধীরা যে আন্দোলন করছে সে সম্পর্কে অবগত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নিতে হবে আমরা তা নিবো। সেইসাথে দেশের সরকার এবং পুলিশ প্রশাসন যদি কোনো সহযোগিতা চায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবো। তিনি একে অপরের ধর্মের প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকার বিষয়ে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমরা চায় না কেউ কোনো ধর্মকে অসম্মান করুক হোক সেটি মুসলিম, হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্ম। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকতে হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper