হরিপুরে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

হরিপুরে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
আকতারুল হক প্রধান
ক্রাইম রিপোর্টার, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) গেদুড়া ইউনিয়নে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ও সম্মিলিত ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে। মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই একটি সুস্থ, নিরাপদ ও মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক ও জুয়ার বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাবেশে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর, হরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ, গেদুড়া মাদক ও জুয়া নির্মূল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।