হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, August 14, 2026,
হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা

হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা

হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি মানববিহীন আকাশযান (ড্রোন) ট্যাংকারটিতে আঘাত হানে। এতে জাহাজটির সীমিত পরিসরে ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজের সব ক্রু নিরাপদে রয়েছেন এবং তাদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। হামলার ফলে পরিবেশের কোনো ক্ষতি হয়নি এবং তেল ছড়িয়ে পড়ার মতো কোনো ঘটনাও ঘটেনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির একটি বড় অংশ এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে একটি বাণিজ্যিক ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে ইয়েমেনের ওপর আরোপিত স্থল ও সমুদ্র অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ইউলিয়া ঝদানভা বলেন, ইয়েমেনে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহের ওপর থাকা সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করা প্রয়োজন।

তিনি ইয়েমেনে চলমান সহিংসতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে বলেন, মানবিক পরিস্থিতির অবনতি ঠেকাতে অবরোধ প্রত্যাহার জরুরি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত