হরমুজ নিয়ে ইরানকে সামরিক শক্তি ব্যবহারের হুমকি যুক্তরাষ্ট্রের
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

হরমুজ নিয়ে ইরানকে সামরিক শক্তি ব্যবহারের হুমকি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার বলেছেন, হরমুজ প্রণালি বা ইরানের আশপাশে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা যুক্তরাষ্ট্র উড়িয়ে দিচ্ছে না।
হেগসেথ দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে এবং গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে এখনো জ্বালানি পরিবহন হচ্ছে। তিনি বলেন, ইরান দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ সহ্য করতে পারবে না। দেশটির অর্থনীতি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং হরমুজ প্রণালিতে ইরানের আরোপ করা বিধিনিষেধ মোকাবিলা করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের মধ্যেই হেগসেথের এই হুঁশিয়ারি এলো। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের ওপর আরও ব্যাপক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের ঘোষণা দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই অভিযানকে নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক চাপ হিসেবে তুলে ধরেছেন।
এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। ইরান বিভিন্ন জাহাজের চলাচল নিয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং লপথটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে সেখানে সামরিক উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ, জ্বালানি বাজার ও তেলের দামের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।









