হবিগঞ্জে সাংবাদিক রফিকের মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ, তদন্ত কমিটি গঠন
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

হবিগঞ্জে সাংবাদিক রফিকের মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ, তদন্ত কমিটি গঠন
হবিগঞ্জ শহরের ‘চাঁদের হাসি হাসপাতাল লিমিটেডে’ চিকিৎসাধীন অবস্থায় জেলা বিএনপির প্রবীণ নেতা, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, ডা. সোলাইমানের কাছে চিকিৎসা নিতে গেলে তার সহকারী আল-আমিনের ভুল চিকিৎসা ও কর্তব্যে অবহেলার কারণে রফিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে চিকিৎসক, নার্স ও স্টাফরা সরে যান।
ঘটনার পর মৃত্যুর কারণ ও চিকিৎসায় কোনো ভুল বা অবহেলা ছিল কি না, তা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসকে প্রধান করে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হুইপ জি কে গউছ জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে গোলাম মোস্তফা রফিকের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।