বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর এক বছরেরও বেশি সময় পর আবারও আলোচনায় এসেছে সেই বিতর্ক। এবার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও তার ভাই প্রণয় রেড্ডির বক্তব্যের সমালোচনা করে প্রকাশিত একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়ে নিজের অবস্থানের ইঙ্গিত দিয়েছেন দীপিকা।
শুক্রবার সাংবাদিক জানভি মাঞ্চান্দা ইনস্টাগ্রামে একটি ক্যারোসেল পোস্ট প্রকাশ করেন। সেখানে প্রশ্ন তোলা হয়, পুরুষ অভিনেতারা দীর্ঘদিন ধরে সিনেমার লাভের অংশ দাবি করলেও কোনো নারী একই ধরনের দাবি করলে তা কেন বড় বিতর্কের জন্ম দেয়। পোস্টে দাবি করা হয়, দীপিকা ‘স্পিরিট’ সিনেমার লাভের ১০ শতাংশ চেয়েছিলেন। অথচ বিষয়টি নিয়ে এমন প্রতিক্রিয়া দেখানো হয়েছে, যেন তিনি পুরো লাভের দাবিদার।
পোস্টটিতে আরও বলা হয়, একজন নারীর সিদ্ধান্ত বা ‘না’ মেনে নিতে না পারার মধ্যেই পুরুষতান্ত্রিক মানসিকতার প্রকাশ ঘটেছে। ওই পোস্টে দীপিকার ‘লাইক’ দেওয়াকে অনেকেই তার নীরব সমর্থন হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রণয় রেড্ডি দাবি করেন, দীপিকার পারিশ্রমিক, শুটিংয়ের সময়সূচি এবং সিনেমার লাভের ১০ শতাংশ অংশীদারত্বের দাবি নিয়ে নির্মাতাদের সঙ্গে সমঝোতা হয়নি। এসব কারণেই বিকল্প অভিনেত্রী খুঁজতে হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, একজন অভিনেত্রী নিজের পারিশ্রমিক বা অন্যান্য দাবি জানাতেই পারেন, তবে সিনেমার বাজেট ও প্রযোজনার আর্থিক বিষয়গুলোও বিবেচনায় রাখতে হয়।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মা হওয়ার পর দীপিকা প্রতিদিন নির্দিষ্ট আট ঘণ্টা কাজের সময় চেয়েছিলেন। পাশাপাশি ঘনিষ্ঠ দৃশ্য ও পারিশ্রমিক নিয়েও নানা আলোচনা তৈরি হয়। শেষ পর্যন্ত ‘স্পিরিট’-এ দীপিকার পরিবর্তে তৃপ্তি দিমরিকে নেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমায় প্রভাস ও বিবেক ওবেরয় অভিনয় করছেন। সিনেমাটি ২০২৭ সালের ৫ মার্চ মুক্তির কথা রয়েছে।
লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।