1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:০০|
ব্রেকিং নিউজ:
ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি
স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি

স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্যের নাম ব্যবহার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে টিআর (Test Relief) ও কাবিখা কর্মসূচির বরাদ্দ তালিকা জোরপূর্বক নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে অস্থিরতার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সরেজমিনে পিআইও কার্যালয়ে গিয়ে জানা যায়, কর্মকর্তারা ঘটনাটি তাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। তারা জানান, সরকারি নথি এভাবে নেওয়া নিয়মবহির্ভূত এবং এতে প্রশাসনিক স্বচ্ছতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

পিআইও পলাশ সমদ্দার বলেন, “পবিত্র মাহে রমজানের শেষ দিকে উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এর নাম উল্লেখ করে অফিসে আসেন। তিনি জোরপূর্বকভাবে টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দ তালিকা দিতে চাপ প্রয়োগ করেন। কর্মকর্তারা তালিকা দিতে অপারগতা প্রকাশ করলে স্পিকারের এপিএস ফোনে আমাকে নির্দেশ দেন তালিকা দিতে।” তবে স্পিকারের এপিএসের নির্দেশে সরকারি বরাদ্দ তালিকা অন্য কাউকে দেওয়া কতটা বৈধ, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি পিআইও।

অভিযুক্ত জাফর ইকবাল জানান, “উপজেলা বিএনপির সভাপতি হিসেবে তালিকা চাইতেই পারি।” তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক বলেন, তিনি বিষয়টি জানেন না এবং অফিসে খোঁজ নিয়ে পরে জানানোর কথা জানিয়েছেন।

উল্লেখ্য, টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালিত হয়। সরকারি নীতিমালা অনুসারে এসব বরাদ্দ ও তালিকা সংরক্ষণ ও বিতরণ করা হয়। প্রশাসনিক প্রক্রিয়া না মেনে তালিকা নেওয়ার ঘটনায় স্থানীয় মহলে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা আশা করছেন, উপজেলা প্রশাসন ঘটনার দ্রুত খতিয়ে দেখে, কোনো অনিয়ম প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper