সোনাপুর ও পতাপপুরে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

সোনাপুর ও পতাপপুরে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
নোয়াখালী প্রতিনিধি: মো. আবু সালেহ রিয়াজ
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
নোয়াখালীর সোনাপুর বাস টার্মিনাল ও পতাপপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— মো. সুনাম (৫২), পিতা- মৃত লুৎফুল হক; আক্তার হোসেন (৫২), পিতা- মৃত চৌধুরী মিয়া; আহসান হাবীব (৬৪), পিতা- মৃত হাজী আনোয়ারুল্লাহ এবং মো. ছবির (৫৪), পিতা- মৃত আবুল খায়ের। তাদের সবার বাড়ি নোয়াখালীর সুধারাম থানার এলাকায়।
অভিযান শেষে আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে সংক্ষিপ্ত বিচার আদালত প্রত্যেক আসামিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনাপুর বাস টার্মিনাল ও পতাপপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।