সেপ্টেম্বর মাসে এলপিজির দাম কমল, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

সেপ্টেম্বর মাসে এলপিজির দাম কমল, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় নতুন দামের তথ্য জানায় বিইআরসি। নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।
বিইআরসির নির্ধারিত অন্যান্য সিলিন্ডারের দাম হলো—সাড়ে ৫ কেজি ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডার ৫ হাজার ৯৪৫ টাকা।
আগের মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন সিদ্ধান্তে প্রতি সিলিন্ডারে দাম কমেছে ১৩ টাকা।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।