সুনামগঞ্জে স্লিপার কোচের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা
- আপলোডের সময় : Sunday, September 6, 2026,

সুনামগঞ্জে স্লিপার কোচের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে পরিচালিত স্লিপার কোচের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রুট পারমিট না থাকা এবং অনুমোদিত চেয়ার কোচকে অনুমতি ছাড়াই স্লিপার কোচে রূপান্তর করে যাত্রী পরিবহনের অভিযোগে বেঙ্গল পরিবহন, শ্যামলী এন আর পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় র্যাবের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করা এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।