সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন
শাহ্ ফুজায়েল আহমদ
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জে দ্বি-বার্ষিক পরিদর্শনে আসেন।
সুনামগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল ডিআইজিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
দ্বি-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি তাহিরপুর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন রেজিস্ট্রার পর্যালোচনা করেন। পাশাপাশি দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে ডিআইজিকে অবহিত করেন।
পরিদর্শন শেষে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান সুনামগঞ্জ জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় আরও উন্নত, কার্যকর ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।