সুদানে আরএসএফের হামলায় নিহত ৬, বাস্তুচ্যুত এক হাজারের বেশি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
সুদানে আরএসএফের হামলায় নিহত ৬, বাস্তুচ্যুত এক হাজারের বেশি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সুদানে আরএসএফের হামলায় নিহত ৬, বাস্তুচ্যুত এক হাজারের বেশি

সুদানের উত্তর কর্ডোফান রাজ্যের দুটি গ্রামে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ও নিখোঁজ হয়েছেন আরও কয়েকজন। হামলার পর এক হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে এল ওবেইদ শহরে আশ্রয় নিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সুদান ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর কর্ডোফান রাজ্যের রাজধানী এল ওবেইদ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উম দ্রেইসা ও আল-শাকলা গ্রামে হামলা চালায় আরএসএফ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উত্তর কর্ডোফানের এক কর্মকর্তা জানান, হামলার পর এক হাজারের বেশি মানুষ পায়ে হেঁটে এল ওবেইদে পৌঁছেছেন। তাদের মধ্যে ২১৫টি পরিবার রয়েছে। এসব পরিবারের সদস্যদের মধ্যে নারী, শিশু ও বয়স্করাও রয়েছেন। কয়েকজনকে পরে বাস্তুচ্যুতদের শিবিরে পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা অভিযোগ করেন, সাম্প্রতিক দিনগুলোতে এল ওবেইদের দক্ষিণ ও পশ্চিমের গ্রামগুলোর বাসিন্দাদের ওপর আরএসএফ নির্যাতন চালিয়ে আসছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে দেশটিতে খাদ্যসংকট ও মানবিক পরিস্থিতিরও অবনতি হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত