সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন নাসিম হোসাইন
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন নাসিম হোসাইন
লিটন দেব
বিশেষ প্রতিনিধি
সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুনরায় দায়িত্ব পাওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
নাসিম হোসাইন এর আগে সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।









