সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২

স্টাফ রিপোর্টার | আমার সকাল ২৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ায় বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৯ জন রোগী ভর্তি রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

মৃত শিশুদের মধ্যে তাসপিয়া (৭ মাস) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রফিকুল ইসলামের মেয়ে এবং হামিদুল (১ বছর ৩ মাস) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নূর উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বেড়ার জাতসাখিনি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ক্ষোভ সেবাগ্রহীতাদের বেড়ার জাতসাখিনি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ক্ষোভ সেবাগ্রহীতাদের

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৮০ জন, সুনামগঞ্জে ৩৫৩ জন, মৌলভীবাজারে ১১০ জন এবং হবিগঞ্জে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৩২ জন নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩০৯ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১২৭ জনে পৌঁছেছে। প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং শতাধিক রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

ডা. মাহবুবুল আলম বলেন, “হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে ১২৫ জন শিশু, একজন নারী এবং একজন নার্স রয়েছেন।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হামের টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া এবং নিউমোনিয়ার উপসর্গ দেখা দিলে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত