সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

  • আপলোডের সময় : Thursday, August 27, 2026,
সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ ধারণের আহ্বান

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

সিলেট নগরীতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি, সিলেটের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

র‌্যালিতে অংশ নিতে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের ছাত্র-জনতা সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে জড়ো হন। সকাল ১০টা থেকে জোহরের আগ পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে আলোচনা করেন আলেম-ওলামা ও সংগঠনের নেতৃবৃন্দ।

বাদ জোহর বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা র‌্যালিতে অংশ নেন। এ সময় মহানবী (সা.)-এর প্রশংসায় বিভিন্ন নাত ও কাসিদা পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দূত। তিনি সততা, ন্যায়বিচার, ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা, দয়া ও মানবিকতার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই সমাজে শান্তি, শৃঙ্খলা, ন্যায় ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

তারা বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শকে শুধু আলোচনা বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফ হোসাইন সামাদের পরিচালনায় অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক ছাত্র-জনতা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে আয়োজকরা সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে র‌্যালির কারণে নগরবাসীর চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদ ও সদস্য সচিব আরিফ হোসাইন সামাদ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত