সিলেটে উশু চ্যাম্পিয়নশিপে লাকসাম একাডেমির ৯ পদক অর্জন

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
সিলেটে উশু চ্যাম্পিয়নশিপে লাকসাম একাডেমির ৯ পদক অর্জন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সিলেটে উশু চ্যাম্পিয়নশিপে লাকসাম একাডেমির ৯ পদক অর্জন

সিলেটে উশু চ্যাম্পিয়নশিপে লাকসাম একাডেমির ৯ পদক অর্জন

অলিম্পিকের মতো সর্বোচ্চ ক্রীড়া আসরে উশুর মাধ্যমে সাফল্যের প্রত্যাশা

বিশেষ প্রতিনিধি, শাহ তাহসিন

দুই দিনব্যাপী আশিয়ান গ্রুপ-সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান।

বাংলাদেশ উশু ফেডারেশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং চাইনিজ উশু ফাইটার স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ১৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় লাকসাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমি অংশ নিয়ে মোট ৯টি পদক অর্জন করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

লাকসাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমির এ সাফল্যে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের উশু ও আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এত বড় আয়োজনের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে উশু প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে বাংলাদেশে এ খেলাটির পরিচিতি ও জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়বে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধরনের প্রতিহিংসা ও বিশৃঙ্খলা দূরে সরিয়ে খেলাধুলার মাধ্যমে পরিবার, সমাজ এবং সর্বোপরি রাষ্ট্রের গুণগত মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি বলেন, ‘আমরা একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারব। আমাদের কিশোর-কিশোরীদের জন্য সুশৃঙ্খল ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে। দেশজুড়ে জেলায় জেলায় উশু চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।’

মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। উশু চর্চার মাধ্যমে সম্ভাবনাময় খেলোয়াড়দের তৈরি করে ভবিষ্যতে অলিম্পিকের মতো বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আসরে বাংলাদেশ বড় ধরনের সাফল্য ও গৌরব অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চাইনিজ উশু ফাইটার স্কুলের সভাপতি ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গেমস আয়োজক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ উশু ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন এবং সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য ও ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, জালালাবাদ গ্যাসের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, উপসচিব মাহবুব মোরশেদ সোহেল, একান্ত সচিব মো. কবির খান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শহিদুল হক ভূইয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু, যুগ্ম সম্পাদক মো. এ কে এম শহিদুল আলম মনির, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেলসহ সংশ্লিষ্টরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম নাচন, উশু ফেডারেশনের সদস্য ইকবাল হোসেন, আন্তর্জাতিক জাজ ও কোচ মো. আরিফুর রহমান বিপ্লব, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন, চাইনিজ উশু ফাইটার স্কুলের সহসভাপতি আব্দুর রহমান রিপন, চাইনিজ মার্শাল আর্ট কংফু একাডেমির সভাপতি আব্দুর রাজ্জাক রাজনসহ আয়োজক কমিটির সদস্য, বিভিন্ন জেলা থেকে আগত জাজ, কোচ, খেলোয়াড় ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাইনিজ উশু ফাইটার স্কুলের সিনিয়র শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড় মো. সুহাইল আহমদ।

আয়োজকরা জানান, দেশজুড়ে উশু খেলাকে আরও জনপ্রিয় ও বিকশিত করার লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ আরও ভালো ফলাফল অর্জন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত