সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস
বিশেষ প্রতিনিধি: শাহ তাহসিন
আলহামদুলিল্লাহ। সিলেটের টিলাগড়স্থ আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মোট ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এ বছর মাদ্রাসাটি থেকে ৩ জন শিক্ষার্থী A গ্রেড অর্জন করেছে। মাদ্রাসার পাসের হার ৮৮.২৪ শতাংশ।
সফলভাবে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসার সুপার হযরত মাওলানা আব্দুল মুকিত জাহিদপুরী। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।










