সিরিয়া-ইসরায়েলের উত্তেজনা কি কমছে

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
সিরিয়া-ইসরায়েলের উত্তেজনা কি কমছে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সিরিয়া-ইসরায়েলের উত্তেজনা কি কমছে

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা কমাতে উচ্চপর্যায়ে যোগাযোগ হয়েছে। রোববার (২৩ আগস্ট) সিরিয়া ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে এ যোগাযোগ হয়। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানের মধ্যে বৈঠক হয়েছে। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে গত মঙ্গলবার উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে অবস্থিত আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে বিমানঘাঁটির রানওয়ে ও সরঞ্জাম সংরক্ষণের কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ওই বিমানঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের সম্ভাবনা তৈরি হওয়ায় ইসরায়েল নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। তার দাবি, সেখানে তুর্কি সেনাদের উপস্থিতি ইসরায়েলের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে।

হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মামলার বিচার শুরু হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মামলার বিচার শুরু

তবে তুরস্ক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, হামলার সময় বিমানঘাঁটিতে কোনো তুর্কি সামরিক সদস্য উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও তুরস্ককে ঘিরে ইসরায়েলের আশঙ্কা নাকচ করেছেন। তিনি জানান, ওই ঘাঁটিতে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি স্থাপন বা স্থায়ীভাবে সেনা মোতায়েনের পরিকল্পনা ছিল না।

তার ভাষ্য, যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করে সিরিয়ার বিমানবাহিনীর ব্যবহারের উপযোগী করাই ছিল সেখানে চলমান কাজের উদ্দেশ্য। ইসরায়েলি বিমান হামলার সময় ঘাঁটিটি প্রায় খালিই ছিল বলেও জানান তিনি।

দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে যোগাযোগের ঘটনা উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য ইঙ্গিত দিলেও, সিরিয়া-ইসরায়েল সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত