1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সিরিয়ায় সরকার ও এসডিএফের চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৭:৫৫|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সিরিয়ায় সরকার ও এসডিএফের চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, জানুয়ারি ২১, ২০২৬,
সিরিয়ায় সরকার ও এসডিএফের চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা
সিরিয়ায় সরকার ও এসডিএফের চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা

সিরিয়ায় সরকার ও এসডিএফের চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও মার্কিন-সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। দুই দিনের তীব্র সংঘাতের পর মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সামরিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে সিরীয় সরকারপন্থি বাহিনী এসডিএফ নিয়ন্ত্রিত এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। রাক্কা প্রদেশের বেশ কয়েকটি অঞ্চল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। এ ঘটনার পর আলেপ্পোসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকার এসডিএফের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। একইসঙ্গে এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সহকারী মন্ত্রীর নাম প্রস্তাব করার আহ্বান জানায় সিরীয় সেনাবাহিনী।

যুদ্ধবিরতির ঘোষণা নিশ্চিত করে এসডিএফ জানায়, সরকারি বাহিনী আক্রমণ না করা পর্যন্ত তারা কোনো সামরিক পদক্ষেপ নেবে না এবং রাজনৈতিক সমাধানের প্রতি আগ্রহী। বিবৃতিতে তারা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রেখেছে বলে জানায়।

তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই সরকারপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে এসডিএফ। তাদের দাবি, হাসাকাহ শহরের দক্ষিণে তাল বারুদ এলাকা ও রাক্কার নিকটবর্তী অঞ্চলে ‘ভারী অস্ত্র’ ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

এদিকে, হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র কুর্দিদের অধিকার রক্ষার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, “কুর্দিরা যুক্তরাষ্ট্রের জন্য নয়, নিজেদের স্বার্থেই লড়াই করছে।”

এর আগে গত রোববার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এসডিএফের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণ চুক্তির ঘোষণা দেন। এসডিএফও এতে সম্মতি জানালেও সোমবার আবারও নতুন সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের মধ্যেই হাসাকাহ প্রদেশের শাদ্দাদি কারাগার থেকে প্রায় ২০০ আইএস বন্দি পালিয়ে যায়। এ ঘটনায় সরকার এসডিএফকে দায়ী করে এটিকে ‘রাজনৈতিক ব্ল্যাকমেইল’ বলে আখ্যা দেয়। তবে এসডিএফ দাবি করে উপজাতীয় যোদ্ধাদের হামলার ফলে সেনাবাহিনী কারাগারের নিয়ন্ত্রণ হারায়, যার ফলে বন্দিরা পালিয়ে যায়।

বন্দিদের খোঁজে অভিযান শুরু করে সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, পলায়নকারী ২০০ জনের মধ্যে ১২৩ জনকে পুনরায় আটক করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper