সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পশ্চিম প্রেমহার যুব সংগঠনের দোয়া মাহফিল

  • আপলোডের সময় : Saturday, August 29, 2026,
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পশ্চিম প্রেমহার যুব সংগঠনের দোয়া মাহফিল
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পশ্চিম প্রেমহার যুব সংগঠনের দোয়া মাহফিল

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পশ্চিম প্রেমহার যুব সংগঠনের দোয়া মাহফিল

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: মো. সাব্বির আহমেদ

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহর আলোকে সমাজ গঠনের প্রত্যয়ে ঝালকাঠির নলছিটিতে পশ্চিম প্রেমহার যুব সংগঠনের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়নীতি, ভ্রাতৃত্ববোধ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অনুসরণীয়। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আলী আকবার (জসিম), প্রেমহার মারকাজুল উলুম নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রেজাউল করিম এবং প্রেমহার বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমেদ এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. তুহিন আহমেদ (সাদ্দাম)

সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় যুব সংগঠন

পশ্চিম প্রেমহার যুব সংগঠন স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংগঠনের সভাপতি মো. তুহিন আহমেদ (সাদ্দাম) ও সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমেদের নেতৃত্বে সামাজিক সেবা, শিক্ষামূলক উদ্যোগ, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং ধর্মীয় ও মানবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

আয়োজকরা বলেন, মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসার প্রকৃত প্রকাশ তাঁর আদর্শ ও সুন্নাহ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ঘটাতে হবে। তরুণ প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের পথে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সকলের শান্তি, কল্যাণ ও হেদায়েত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত