1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সিরাজগঞ্জের মডেল ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভূতপূর্ব উদ্যোগ - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫৩|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের মডেল ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভূতপূর্ব উদ্যোগ

মনজুরুল ইসলাম,
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
সিরাজগঞ্জের মডেল ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভূতপূর্ব উদ্যোগ

সিরাজগঞ্জের মডেল ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভূতপূর্ব উদ্যোগ

মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের বেলকুচিতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বেলকুচি মডেল ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র–ছাত্রীদের ভালো ফলাফল নিশ্চিত করতে ব্যাপক পরিবর্তন ও নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেন।

অধ্যক্ষ শামীম হোসেন বলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–এনায়েতপুর–চৌহালী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত আমিরুল ইসলাম খান আলিমের দিকনির্দেশনায় কলেজকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

তিনি জানান, অভিভাবক সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী কলেজে মাসিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি লক্ষ্য করেন, কলেজে নিয়ম–শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশের ঘাটতি ছিল। বকাটে ছেলেদের উৎপাত, ছাত্র–ছাত্রীদের অনিয়মিত উপস্থিতি, ক্লাস ফাঁকি—এসবই শিক্ষার পরিবেশকে ব্যাহত করছিল।

অধ্যক্ষ আরও বলেন, “বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে এমপি–মন্ত্রী দায়িত্বে থেকেও লেখাপড়ার মান উন্নয়ন হয়নি। গত ১৭ বছরে শিক্ষার মান তেমন ভালো ছিল না। পরীক্ষায় ১০০% পাশের লক্ষ্যে অটোপাশ দেওয়া হতো, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম ছাড়া বিকল্প নেই।”

শিক্ষার মানোন্নয়নে গ্রহণ করা কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ—

  • কলেজে ১০০% শিক্ষক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে

  • পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে

  • বৈদ্যুতিক সমস্যা সমাধানে আইপিএস স্থাপন

  • ছাত্র–ছাত্রীদের জন্য আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা

  • নির্ধারিত পোশাক ১০০% নিশ্চিত করা

  • সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা বাধ্যতামূলক কর

  • কলেজে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ মনিটরিং সেল গঠন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ শামীম হোসেন বলেন, “আমাদের এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন হলে ছাত্র–ছাত্রীরা অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। আমরা বিশ্বাস করি, বেলকুচি মডেল ডিগ্রি কলেজ শিগগিরই একটি আধুনিক মডেল কলেজ হিসেবে পরিচিতি পাবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই কলেজের ফলাফল আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের মাধ্যমে কলেজের সুনাম অটুট রাখবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper