1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সিটি হাটে আরএমপি কমিশনারের নজরদারি - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন, কোয়ার্টার ফাইনাল থেকেই নতুন ব্যবস্থা সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র ইরানে ফের হামলায় প্রস্তুত ইসরাইল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় স্পেন নাকি বেলজিয়াম—কে যাবে শেষ চারে? ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, ২০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা শুভ সন্ধ্যা সৈকতে নিখোঁজের তিন দিন পর কিশোর আসাদুলের মরদেহ উদ্ধার

সিটি হাটে আরএমপি কমিশনারের নজরদারি

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : Wednesday, June 4, 2025,
সিটি হাটে আরএমপি কমিশনারের নজরদারি
সিটি হাটে আরএমপি কমিশনারের নজরদারি

সিটি হাটে আরএমপি কমিশনারের নজরদারি

মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নগরবাসীর নিরাপদ পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর সিটি পশুর হাট পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আজ ৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর সোয়া ১২ টায় সিটি হাটে উপস্থিত হয়ে তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। হাটের আইনশৃঙ্খলা রক্ষা, জাল টাকা প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

পুলিশ কমিশনার জানান, হাটের নিরাপত্তা এখন পর্যন্ত সন্তোষজনক। সিটি হাটসহ আরএমপির আওতাধীন ১২টি হাটে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিটি হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ইউনিফর্মধারী ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। র‍্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন।

করোনা সংক্রমণ প্রতিরোধে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধানে উৎসাহিত করা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ‘মলম পার্টি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাই ও চাঁদাবাজি রোধে আরএমপি, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের যৌথ উদ্যোগ চলছে। জাল টাকা শনাক্তকরণের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে বুথ ও মেশিন স্থাপন করা হয়েছে।’

পরিদর্শনকালে পুলিশ কমিশনার ক্রেতা-বিক্রেতা ও হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সিটি হাটের ইজারাদার, ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper