সাড়ে ৫ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

সাড়ে ৫ মাস পর সংসদে ফিরলেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের পর হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যান মির্জা আব্বাস। দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন তিনি।
বৃহস্পতিবার সংসদে মির্জা আব্বাসের উপস্থিতি দেখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাকে স্বাগত জানাই।’









