সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
উপশিরোনাম
‘সুকৌশলী ও ধূর্ত’ উল্লেখ করে জিজ্ঞাসাবাদের আবেদন, শুনানি ২৭ আগস্ট
সংক্ষিপ্ত সংবাদ
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান ঢাকার আদালতে এ আবেদন করেন। রিমান্ড আবেদনে ডনকে ‘অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির লোক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিআইডি বলছে, ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। পাশাপাশি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা অবস্থায় তিনি কীভাবে ও কার প্ররোচনায় দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তথ্য জানতে চায় তদন্ত সংস্থা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানান, রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। ১২ আগস্ট তার জামিন আবেদনও নামঞ্জুর হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘদিন ধরে তার পরিবার মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে আসছে। এ নিয়ে একাধিক তদন্ত হলেও হত্যার অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি বলে আগের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
সবশেষ ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত। একই সঙ্গে আগের অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি যুক্ত করে হত্যা মামলা দায়ের এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়েছে।