সালথা থানার এএসআই মুকুল মোল্লা ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী
- আপলোডের সময় : Wednesday, September 16, 2026,

সালথা থানার এএসআই মুকুল মোল্লা ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী
মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
ফরিদপুর
ফরিদপুরের সালথা থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. মুকুল মোল্লা আগস্ট ২০২৬ মাসের কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে একই সঙ্গে দুটি সম্মাননা অর্জন করেছেন। তিনি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. শাহরিয়ার মোহাম্মদ মিরাজুল। এ সময় ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের দিকনির্দেশনা ও পরামর্শ এবং থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সহযোগিতায় দায়িত্ব পালন করে এ সাফল্য অর্জন করেন এএসআই (নিঃ) মো. মুকুল মোল্লা।
একই মাসে দুটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সালথা থানার কর্মকর্তা ও সহকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। এ অর্জন ভবিষ্যতে দায়িত্ব পালনে তাকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।