সালথায় দুই শতাধিক চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা, ছানি রোগীদের হবে অস্ত্রোপচার

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Tuesday, September 22, 2026,
সালথায় দুই শতাধিক চক্ষু রো’গীর বিনামূল্যে চিকিৎ’সা, ছানি রো’গীদের হবে অস্ত্রো’পচার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সালথায় দুই শতাধিক চক্ষু রো’গীর বিনামূল্যে চিকিৎ’সা, ছানি রো’গীদের হবে অস্ত্রো’পচার

সালথায় দুই শতাধিক চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা, ছানি রোগীদের হবে অস্ত্রোপচার

মো. শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার

ফরিদপুরের সালথায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুসহ দুই শতাধিক চক্ষু রোগী চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন। ক্যাম্পে ছানি রোগী শনাক্ত করে তাদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচার ও লেন্স সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ভাওয়াল ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন মাঠে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা (সুগন্ধা-৩১৫, এ/১ বাংলাদেশ)-এর সহযোগিতায় এবং রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের উদ্যোগে ক্যাম্পটির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ক্যাম্পে লায়ন চক্ষু হাসপাতাল, ঢাকা থেকে আসা চিকিৎসক ডা. তুষার কর্মকার, ডা. আবুল হোসেন, ডা. মেহেদী হাসান, ডা. ওসমান গনি ও ডা. আলমগীর হোসেন রোগীদের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন।

মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল, নেই শয্যা-চিকিৎসাসেবা মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল, নেই শয্যা-চিকিৎসাসেবা

দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুসহ প্রায় দুই শতাধিক রোগী চোখ পরীক্ষা করান। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, ওষুধ ও বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়। ক্যাম্প পরিচালনায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সদস্য আনিসুর রহমান সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ক্যাম্প শেষে লায়ন ডা. আলমগীর হোসেন জানান, ক্যাম্পে যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের লায়ন চক্ষু হাসপাতাল, ঢাকায় নিয়ে বিনামূল্যে ছানি অস্ত্রোপচার ও লেন্স সংযোজন করা হবে। রোগীদের ঢাকায় যাতায়াত, থাকা-খাওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসার অন্যান্য খরচও আয়োজকদের পক্ষ থেকে বহন করা হবে।

রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ বলেন, গ্রামীণ এলাকার অনেক অসহায় মানুষ অর্থের অভাবে সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। ফলে অনেকেই দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকেন। এসব মানুষের কথা বিবেচনা করেই লায়ন্স ক্লাব অব ঢাকার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত